কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মুখে হাসি

কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মুখে হাসি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চলতি গ্রীষ্মকালীন মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা, বাঁশের খুঁটি, সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৬ মঙ্গলবার বিকেল চারটায় কলাপাড়া উপজেলা কৃষি বিভাগের মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

কলাপাড়া উপজেলা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক পর্যায়ের প্রায় ২০০ জন কৃষকের মাঝে তাৎক্ষণিকভাবে উন্নত জাতের গাছের চারা ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়। কলাপাড়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর থেকে পর্যায়ক্রমে উপজেলার মোট ৭ হাজার নিবন্ধিত কৃষকের মাঝে মোট ২০ মেট্রিক টন উন্নত মানের ধান ও সবজির বীজ, ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা, ১২৪ মেট্রিক টন বিভিন্ন প্রকার রাসায়নিক সার, ৪২ মেট্রিক টন গুণগত মানসম্পন্ন জৈব সার এবং চারা সুরক্ষার জন্য ৭ হাজার ৬০০টি বাঁশের খুঁটি ও বালাইনাশক বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারের পাশাপাশি বীজ ও চারা বিতরণের এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *