এবার কাঠালের পেট থেকে বেরোল ৪০ বোতল সিরাপ!

এবার কাঠালের পেট থেকে বেরোল ৪০ বোতল সিরাপ!

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা:

মাদক পাচারের জন্য পাচারকারীরা যে কত নিত্যনতুন কৌশল অবলম্বন করে, তার এক অবিশ্বাস্য প্রমাণ মিলল যশোরের চৌগাছায়। এবার ফলের রাজা কাঠালের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ পিস নিষিদ্ধ ‘উইনসেরেক্স’ সিরাপসহ আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

​পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) ভোরে চৌগাছা থানার এসআই ইমরান হোসেন রাজু ও এএসআই হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল, বিপুল পরিমাণ মাদক নিয়ে এক ব্যক্তি চৌগাছা থেকে ঢাকাগামী বাসে ওঠার অপেক্ষায় আছেন।

​ভোর ৫টা ৩০ মিনিটের দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন আব্দুর রাজ্জাককে থামায় পুলিশ। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও তার হাতে থাকা বড় আকারের কাঠালটি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে কাঠালটি পরীক্ষা করতেই দেখা যায়, এর ভেতরে বিশেষ কৌশলে খোড়ল করে ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ ঢুকিয়ে রাখা হয়েছে।

​আটক আব্দুর রাজ্জাক উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁর ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতেই সে এই অভিনব পন্থা বেছে নিয়েছিল।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর অবস্থান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *