ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা:

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে পৌর এলাকার কাশীপুর ইক্ষু ফার্ম সড়ক থেকে ১” শ পিস ইয়াবাসহ সুলতান হোসেন (১৯) এবং বিকালে শহরের আড়পাড়া থেকে ২৫ পরিয়া গাঁজাসহ দুখু মিয়া (৩৫) কে আটক করে।

থানা পুলিশ জানায়, মাদক বিক্রি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান ও হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শহরের আড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিকালে দরগাহের সামনে থেকে ওই গ্রামের এলাহী মন্ডলের পুত্র দুখু মিয়াকে ২৫ পুরিয়া গাজাসহ আটক করে । অপরদিকে সন্ধ্যার আগে থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম কাশিপুর মিল গেট সড়কে অভিযান চালায়। এ সময় ওই সড়কের একটি প্লাস্টিক কারখানার সামনে থেকে শহরের বলিদাপাড়া গ্রামের সেলিম হোসেনের পুত্র সুলতান হোসেনকে আটক করে। তার দেহ তল্লাশি চালিয়ে পকেট থেকে ১’ শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেলাল হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *