স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৭৮ বোতল মাদকদ্রব্য সিরাপসহ দুইজনকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মৃত আলমগীর হোসেনের বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে ইমরান হোসেন এবং একই এলাকার মান্নান সরদারের ছেলে আলাউদ্দিন সরদার।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি পুরাতন পালসার মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন তারা। পরে র্যাব সদস্যরা মোটরসাইকেলসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৮ বোতল মাদকদ্রব্য সিরাপ উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) এমদাদুল হক জানান, আটক দুইজনকে বিকেলে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ছবি সংগৃহীত।


