চৌগাছায় গরু বিক্রির টাকা চুরি

চৌগাছায় গরু বিক্রির টাকা চুরি

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় পশুর হাটে গরু বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কংশারিপুর গ্রামের ডিভাইন কোল্ড স্টোরের সামনে চৌগাছা পশুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাকাইল মোড় এলাকার মো. শহিদুল ইসলাম (৪৫) ও ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার পোড়াহাটি এলাকার শাহাজাহান সাহা (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম (৫৩) চৌগাছা পশুর হাটে গরু বিক্রি করতে আসেন। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে চৌগাছা থানার এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন।
জিজ্ঞাসাবাদে আটকরা চুরির টাকা তাদের আরও তিন সহযোগীর কাছে দেওয়া হয়েছে বলে স্বীকার করেন। পরে আটক শহিদুল ইসলামের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় বাদী হয়ে রেজাউল ইসলাম চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *