ভেজাল জুস কারখানা সিলগালা : কারখানা মালিককে কারাদণ্ড

ভেজাল জুস কারখানা সিলগালা : কারখানা মালিককে কারাদণ্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়া অবৈধ শিশু খাদ্য ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় উৎপাদনের অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। পরে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জনসম্মুখ্যে পেভার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
অভিযানে দেখা যায়, কোনো ধরনের লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ম্যানুয়াল পদ্ধতিতে জুস উৎপাদন করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত প্রিজারভেটিভ ও বিভিন্ন রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন। পরে কারখানাটিতে উৎপাদিত জুস বাজারজাতের প্রস্তুতির প্রমাণও পাওয়া যায়।
এ ঘটনায় কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ও ৫২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  এ অভিযান পরিচালনা করা হয়েছে। “এই ধরনের জুস মূলত শিশুরাই বেশি খেয়ে থাকে। অনুমোদনহীন রাসায়নিক ব্যবহারের কারণে এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।”
তিনি আরও বলেন, “কলাপাড়াসহ সারাদেশে অবৈধ জুস কারখানা, বেকারি ও আইসক্রিম কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *