মহান মে দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগের আলোচনা সভা

মহান মে দিবসে বিপ্লবী কমিউনিস্ট লীগের আলোচনা সভা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে ২০২৬) সকাল ১০টায় এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা তসলিম উর রহমান,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সম্মমনা সদস্য কমরেড ইসরারুল হক, জেলা কমিটির নেতা কামাল হাসান পলাশ এবং শহর শাখার সম্পাদক শেখ আলাউদ্দিন। সভা পরিচালনা করেন জেলা কমিটির অন্যতম নেতা পলাশ বিশ্বাস।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের শ্রমিক শ্রেণী বর্তমানে চরম দুরবস্থার মধ্যে রয়েছে এবং ন্যূনতম মজুরি বাস্তবায়ন হচ্ছে না। তারা দাবি করেন, দেশের প্রায় ৮৫ শতাংশ শ্রমিক অসংগঠিত খাতে কাজ করেন, যেখানে নেই পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চয়তা। রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের জীবন-জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলেও তারা উল্লেখ করেন।

এছাড়া বক্তারা বলেন, দেশের মোট শ্রমিকের প্রায় ৪৪ শতাংশ নারী হলেও তারা মজুরি ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। পরিবহন, ইটভাটা, চামড়া, চা শিল্প ও কৃষিখাতে নারী শ্রমিকদের বঞ্চনার চিত্র স্পষ্ট বলে তারা তুলে ধরেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা মালিকপক্ষের স্বার্থ রক্ষা করছে। তারা বলেন, শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে শ্রমিকদের সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।

সভা থেকে শ্রমিকদের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *