৩ দিন পর ভারত-বাংলাদেশ বাণিজ্য ও যাত্রী পারাপার শুরু

৩ দিন পর ভারত-বাংলাদেশ বাণিজ্য ও যাত্রী পারাপার শুরু

মেহেদী হাসান জিত, বেনাপোল :

তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার। আমদানি রপ্তানি বাণিজ্য চালু হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দু দেশের বন্দর এলাকায়।

জানা গেছে,ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে এ সময়ে পচনশীল পন্য আমদানি রফতানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে।

বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার ২৭ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, জানান পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *