কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা

কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  :
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দু:স্থ, অসহায় মানুষের সরকারী খরচে আইন সহায়তা পাওয়ার তথ্য প্রচারনায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার  আযােজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি। আদালতের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী সহ জিও এবং এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আদালত  চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি কলাপাড়া সিনিয়র সিভিল জজ মো. মহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া সিনিযর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম, মহিপুর থানার ওসি মো. শামিম হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাসলিমা আক্তার, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট বিএইচ সুমন তালুকদার।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *