দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতার ৪ ইভেন্ট অনুষ্ঠিত

দ্বিতীয় দিনে শারীরিক সক্ষমতার ৪ ইভেন্ট অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)-এর সভাপতিত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম ইভেন্ট ছিল ২০০ মিটার দৌড়। এতে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। দ্বিতীয় ইভেন্টে পুশ-আপে পুরুষদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ দিতে হয়।
তৃতীয় ইভেন্ট লং জাম্পে পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট এবং নারী প্রার্থীদের ৬ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়। চতুর্থ ইভেন্ট হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট এবং নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা পার হতে হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে কৃতকার্য হওয়ার জন্য প্রার্থীদের তিনবার করে সুযোগ দেওয়া হয়।
ইভেন্ট শুরু হওয়ার আগে সকল প্রার্থীকে নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এছাড়া নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের মনোবল বৃদ্ধিতে একাধিকবার দিকনির্দেশনা দেন।
এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী দিনের ইভেন্ট সম্পর্কে প্রার্থীদের অবহিত করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *