জেইউজের শোক

জেইউজের শোক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সদস্য ও দৈনিক কালের কণ্ঠের যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক ফিরোজ গাজীর মা রওশনারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে যশোর শহরের বিকে রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তিনি আর সাড়া দেননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ জোহর শহরের চৌরাস্তা জামে মসজিদে জানাজার নামাজ শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। এক বিবৃতিতে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *