ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : দুই মোটরসাইকেল আরহী নিহত

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : দুই মোটরসাইকেল আরহী নিহত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :

একটি মোটরসাইকেল, দুই বন্ধু, আর বাড়ি ফেরার তাড়া কিন্তু সেই ফেরা আর হলো না। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুই তরুণ।
মঙ্গলবার (২১এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭)। তারা দুজনই সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। আরিফ হোসেন মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ শিপন আহমেদের ছেলে।
পুলিশ জানায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে পুলিশ-এর ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ব্যস্ত এই সড়কে বেপরোয়া যান চলাচল ও নিয়ন্ত্রণহীন গতিই এমন দুর্ঘটনার জন্য দায়ী।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *