যশোর কারাগারে হাজতির মৃত্যু

যশোর কারাগারে হাজতির মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :
যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত ওই হাজতির নাম মোঃ রায়হানুল হক (হাজতি নং- ৫৭০৭/২৫)। তিনি আইয়ুব আলীর ছেলে।
কারা সূত্রে জানা যায়,কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীদের পাহারায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল ৫টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানায় এঘটনা একটি অপমৃত্যু মামলা হয়েছে।ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *