বাগআঁচড়ার জোহরা ফিলিং স্টেশনকে জরিমানা

বাগআঁচড়ার জোহরা ফিলিং স্টেশনকে জরিমানা

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা:

সরকারি নিয়ম বহির্ভূতভাবে ডিজেল বিক্রি ও পরিবহনের অপরাধে ‘মেসার্স জোহরা ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষ ও এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় বিজিবি টাস্কফোর্স ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাগআঁচড়ার জোহরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সরকারি নীতিমালা অমান্য করে দুইশত লিটার ডিজেল অবৈধভাবে বিক্রি ও ভ্যানযোগে পরিবহনের সুযোগ করে দিচ্ছিল। এই অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে তেল ক্রয় ও পরিবহনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

অভিযানকালে জব্দকৃত দুইশত লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে নিলামের (অকশন) মাধ্যমে ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিজিবি টাস্কফোর্সের পাশাপাশি নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত ও পাচার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *