স্ফুলিঙ্গ রিপোর্ট :
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) যশোর সফরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি যশোর শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
যশোরে মন্ত্রীর সফরের চূড়ান্ত সময়সূচি:
-
সকাল ১০:০০টা: যশোর বিমানবন্দরে উপস্থিতি, সার্কিট হাউজে অবস্থান ও প্রাতরাশ।
-
সকাল ১১:০০টা: যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।
-
দুপুর ০৩:০০টা: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিদর্শন।
-
বিকেল ০৫:০০টা: যশোর থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা।
মাননীয় মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফর শেষে তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন এবং পরদিন সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।
ফাইল ছবি


