আগামীকাল যশোর সফরে আসছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) যশোর সফরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি যশোর শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ সভা ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

যশোরে মন্ত্রীর সফরের চূড়ান্ত সময়সূচি:

  • সকাল ১০:০০টা: যশোর বিমানবন্দরে উপস্থিতি, সার্কিট হাউজে অবস্থান ও প্রাতরাশ।

  • সকাল ১১:০০টা: যশোর পিটিআই অডিটোরিয়ামে যশোর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

  • দুপুর ০৩:০০টা: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিদর্শন।

  • বিকেল ০৫:০০টা: যশোর থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা।

মাননীয় মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফর শেষে তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন এবং পরদিন সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।

ফাইল ছবি

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *