স্বেচ্ছাসেবককে পিটিয়ে জখম!

স্বেচ্ছাসেবককে পিটিয়ে জখম!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেনারেল হাসপাতালের এক স্বেচ্ছাসেবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক কথিত দালালের বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত অনুপম (৩৪) মনিরামপুর উপজেলার সুনরা গ্রামের মনোরঞ্জনের ছেলে। ঘটনার পর তিনি যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,হাসপাতালের জরুরি বিভাগে রোগীকে বাইরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে হাসপাতালের রোস্টারভুক্ত এক কর্মচারীর সঙ্গে কথিত দালাল মনির (৩৫) নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। পরে হাসপাতালের দায়িত্বরত পুলিশ তাকে হাসপাতাল থেকে বের করে দেয়।
এর কিছুক্ষণ পর অনুপম হাসপাতালের গেটের সামনে চা পান করতে গেলে মনির তাকে একা পেয়ে গাছের শক্ত ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হন।
এ ঘটনায় আহত অনুপমের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *