চৌগাছায় গোয়ালঘরে আগুন : ৫ লাখ টাকার ক্ষতি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : ৫ লাখ টাকার ক্ষতি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলার ছোট দিঘড়ী মাজপাড়া গ্রামে একটি গোয়ালঘরে আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নিজাম উদ্দিন জানান, গোয়ালঘরে রাখা ধান ও ধানের বিচালী পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ এবং এতে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *