স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের বহুল আলোচিত নির্বাচন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও প্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক নির্দেশনা ও উচ্চ আদালতের অন্তর্বর্তী আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা পরিষদ ভোট স্থগিত করে।
জানা গেছে, সভাপতি পদপ্রার্থী ইকবাল কবির নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ইউএনওর কাছে নির্বাচন স্থগিতের আবেদন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা এবং হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষে সভাপতি পদপ্রার্থী ফরিদুজ্জামান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবিরের প্রার্থিতার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হয়।
নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যরা জানান, অভিযোগ, প্রশাসনিক নির্দেশনা ও আইনগত বিষয় বিবেচনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন তফসিল এখনো ঘোষণা না হওয়ায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছবি সংগৃহীত।


