যশোরে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ 

যশোরে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ 

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মধুসূদন-তারপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আনামের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইসতিয়াক আহমেদ দুদকের উপ-পরিচালকের কাছে এ অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০১৭ সাল থেকে অধ্যক্ষ মো. খায়রুল আনাম বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অনুপস্থিতি জরিমানা, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং বিভিন্ন খাতে আদায়কৃত অর্থের সঠিক হিসাব সংরক্ষণ করা হয় না। এসব অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া, বিষয়ভিত্তিক দক্ষতা উপেক্ষা করে শিক্ষক নিয়োগ ও শ্রেণি বণ্টন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করার অভিযোগও আনা হয়েছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা আর্থিক ও শিক্ষাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগে উত্থাপিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তবে এ বিষয়ে অধ্যক্ষ মো.খায়রুল আনামের বক্তব্য জানা সম্ভব হয়নি। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *