চাঙ্গা হচ্ছে যশোর  জেলা জাতীয় পার্টি

চাঙ্গা হচ্ছে যশোর জেলা জাতীয় পার্টি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

জাতীয় পার্টি যশোর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ২৩ জুন ২০২৬ মঙ্গলবার ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে মকবুল হোসেনকে আহ্বায়ক এবং মো: খবির গাজীকে সদস্য সচিব করে এই নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।। কেন্দ্র থেকে প্রেরিত এই দলীয় সিদ্ধান্ত ইতিমধ্যে মাঠপর্যায়ে কার্যকর করা হয়েছে বলে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

যশোর শহরের গোহাটা রোডে অবস্থিত জেলা কার্যালয়ের এই নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আরেফিন, প্রফেসর অবঃ রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ। এছাড়া মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু ও সুশান্ত কুমার মণ্ডল।

৩১ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন খন্দকার মো: গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট জি এম মূসা, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ডা: মো: নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু, মো: নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম শফি, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদের মতো জেলার প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ। নবগঠিত এই আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা জানিয়েছেন, যশোর জেলায় জাতীয় পার্টিকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই নতুন নেতৃত্বকে সামনে আনা হয়েছে। খুব দ্রুতই তারা পূর্ণাঙ্গ জেলা সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *