সাংবাদিক তরিকুল ইসলামের পিতা আব্দুস ছামাদ মোল্লার ইন্তেকাল

সাংবাদিক তরিকুল ইসলামের পিতা আব্দুস ছামাদ মোল্লার ইন্তেকাল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

দৈনিক নতুন সকালের বার্তা পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দিগন্ত টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতা আব্দুস ছামাদ মোল্লা (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) ভোর ৫টায় যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আব্দুস ছামাদ মোল্লা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ রোববার বাদ জোহর বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা জামায়াতের আমির স্থানীয় এমপি অধ্যাপক গোলাম রসুলসহ রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ সাংবাদিক ইউনিয়ন যশোরের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *