স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ইজিবাইক দুর্ঘটনায় এক প্রধান শিক্ষিকা আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইসরাত জাহান (৫৪) যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের বাসিন্দা। তিনি তীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং রেজাউল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসরাত জাহান ইজিবাইকে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মথরাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিক্ষিকার মাথায় আঘাত লাগলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

