গভীর শ্রদ্ধায় কবর জিয়ারত করলো যশোর বিএনপি ও যুবদল

গভীর শ্রদ্ধায় কবর জিয়ারত করলো যশোর বিএনপি ও যুবদল

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা যুবদলের সাবেক বলিষ্ঠ সাংগঠনিক সম্পাদক এবং যশোর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক শহীদ আশিকুর রহমান আকুলের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ ১৯ জুন  বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁর পবিত্র কবর জিয়ারত সম্পন্ন হয়েছে।

দিনটি উপলক্ষে যশোর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে নেতৃবৃন্দ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে শহীদ আশিকুর রহমান আকুলের অবিস্মরণীয় অবদান, ত্যাগ ও রাজনৈতিক আদর্শের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সহযোদ্ধারা তাঁর স্মৃতি ও আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ যশোর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *