৯ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল আটক

৯ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২১ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র যৌথ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এই সফলতা অর্জিত হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পার হয়ে বাংলাদেশে অবৈধভাবে মালামাল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপি ও আইসিপি’র বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় ওৎ পেতে থাকেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় ৬৭টি শাড়ি, ০২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪.৫ কেজি জিরা, ১০৮টি খাদ্য সামগ্রী, ৩.৫ কেজি কিসমিস, ০.৫ কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ০১ প্যাকেট সোনপাপড়ি, ১৫০০টি চকলেট এবং ৭৩৮টি বিভিন্ন কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত গলিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এই আটককৃত চোরাচালানি মালামালের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লক্ষ ৭০ হাজার আটশত টাকা। আটককৃত এসব মালামাল আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *