৮০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে এসআই (নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম মনিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিকাল ৪টা ৫ মিনিটে ঢাকুরিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে বিকাল ৫টার দিকে ডিবি পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে আটক করা হয়।
আটকরা হলেন— নরেন্দ্রপুর এলাকার মোঃ বাপ্পি শেখ (২৫) এবং চাউলিয়া এলাকার মোঃ রাব্বি হোসেন (২৫)।
পুলিশ জানায়, আটক বাপ্পি শেখের কাছ থেকে ৪০ পিস এবং রাব্বি হোসেনের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৮০ পিস।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। ছবি-সংগৃহীত

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *