৭৫পিস ইয়াবাসহ টিবি ক্লিনিকের সামনে থেকে শিলা গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ মোসাঃ শিরিনা খাতুন ওরফে শিলা (৪০) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে যশোর পৌরসভার বক্ষব্যাধি ক্লিনিক (টিবি ক্লিনিক) এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, টিবি ক্লিনিকের সামনে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযানে ডিবি পুলিশ সেখানে পৌঁছালে শিলা পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

আটকের পর শিলার হাতে থাকা জলপাই রঙের একটি পার্স তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে অত্যন্ত সুকৌশলে রাখা ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ। ডিবি জানায়, গ্রেপ্তারকৃত নারী এই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত শিরিনা খাতুন ওরফে শিলা পাবনা জেলার ঈশ্বরদী থানার চররূপপুর গ্রামের জিন্না সরদারের স্ত্রী। বর্তমানে তিনি যশোর কোতয়ালী থানার রেলগেট পশ্চিম পাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলেই তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *