২ বছরের শিশুকে নৃশংস হত্যা!

২ বছরের শিশুকে নৃশংস হত্যা!

স্ফুলিঙ্গ ডেক্স :

নিখোঁজের ১২ ঘণ্টা পর আয়শা সিদ্দীকা নামে মাত্র দুই বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ফাঁকা স্থান থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত আয়শা ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র সন্তান।

​পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় আয়শা। স্বজনরা দীর্ঘ সময় চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিং করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিসহ সাহায্য চাওয়া হয়। কিন্তু দিনভর কোনো সুখবর মেলেনি।

​একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় বাঁশের কঞ্চির ওপর শিশুটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার সময় দেখা যায়, শিশুটির চোখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা আলমগীর হোসেন বুক ফাটা আর্তনাদে বলছেন, ‘সকাল থেকে মেয়েটাকে পাচ্ছিলাম না। রাতে দেখি কে বা কারা আমার কলিজাটাকে মেরে ফেলে রেখে গেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর সন্ধ্যায় তার বাবা পুলিশকে জানিয়েছিলেন। রাত ১০টার দিকে বাড়ির পাশেই তার মরদেহ পাওয়া যায়। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *