হামিদপুরে গৃহশিক্ষককে কুপিয়ে  জখম!

হামিদপুরে গৃহশিক্ষককে কুপিয়ে  জখম!

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরতলীর হামিদপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুল হোসেন ওই এলাকার জালালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেন যশোর শহর থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে হামিদপুর দক্ষিণপাড়ার শরিফুলের দোকানে বসেন। এসময় পূর্ব বিরোধের জেরে একই এলাকার আনোয়ার (৫০), তার ছেলে আকাশ (২৫) এবং তাদের সঙ্গে থাকা আরও ৫-৬ জন বাবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাবুলের কানে আঘাত করে এবং লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।ছবি -সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *