সাজাপ্রাপ্তসহ ১৩ আসামি গ্রেফতার

​চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্তসহ ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে।  শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​থানা সূত্রে জানা গেছে, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে একাধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত কয়েকটি টিম এই অভিযানে অংশ নেয়। অভিযানে ৪ জন সাজা পরোয়ানাভুক্ত (জিআর ও সিআর), ১ জন সাধারণ জিআর পরোয়ানাভুক্ত এবং ৮ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
​গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
​এলাকায় অপরাধ নির্মূল ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *