সাইবার সুরক্ষা আইনের দুই মামলায় জামিন: কারামুক্ত হলেন সাবেক যুবদল নেতা এস্কেন্দার আলী জনি

সাইবার সুরক্ষা আইনের দুই মামলায় জামিন: কারামুক্ত হলেন সাবেক যুবদল নেতা এস্কেন্দার আলী জনি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি সাইবার সুরক্ষা আইনের দুটি মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
আদালত সূত্রে জানা গেছে,সোমবার সাইবার সুরক্ষা আইনের দুটি মামলায় জনির জামিন আবেদন শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল জামিন মঞ্জুর করেন। পরে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মঙ্গলবার সন্ধ্যার একটু আগে তিনি মুক্তি লাভ করেন।
মামলার নথি অনুযায়ী, গত ৬ এপ্রিল যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনছারুল হক রানা পৃথকভাবে দুটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দল থেকে বহিষ্কারের পর এস্কেন্দার আলী জনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা যুবদল ও বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে জনি ফেসবুক লাইভে এসে যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে তাঁদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁরা সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে ঢাকার তেজগাঁও এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে যশোর আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। পরে জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এস্কেন্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *