সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক

সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোট ভাই আহসান হাবিব মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন আজ রাতেই সম্পন্ন হবে।

আহসান হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, আহসান হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেন।
মরহুমের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলেও শোকের ছায়া নেমে এসেছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *