সাংবাদিক আজাদ সড়ক দুর্ঘটনায় আহত

সাংবাদিক আজাদ সড়ক দুর্ঘটনায় আহত


স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য,প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির সিনিয়র স্টাফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শহরের মাইকপট্টি এলাকায় একটি ইঞ্জিনচালিত অটোরিকশা পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তার ডান পায়ের গোড়ালি আঘাতপ্রাপ্ত ও একটি আঙুল ভেঙে গেছে। তাৎক্ষণিকভাবে তার পায়ে প্লাস্টার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।
বর্তমানে কাজী আশরাফুল আজাদ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সহকর্মী ও শুভানুধ্যায়ী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ ও অন্যান্য সহকর্মীরা আশরাফুল আজাদের চিকিৎসা ও তার সুস্থতার ব্যাপারে খোঁজখবর নেন। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত তার আরোগ্য কামনা করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *