স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার ১৩নং কচুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,সাবেক জেলা যুবদল নেতা ও বর্তমান সদর উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন ইরান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ইরান দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট ভর্তি করা হয়। তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা রেফার করা হয়। আজ ঢাকা নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ:
সাবেক এই জেলা যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রেজাউল ইসলাম কামাল। এক শোকবার্তায় তিনি বলেন, “আনোয়ার হোসেন ইরান ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তাঁর মৃত্যুতে সদর উপজেলা বিএনপি এক দক্ষ সংগঠককে হারালো। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
কচুয়া ইউনিয়নের সাবেক এই সভাপতির মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পরিবার নিশ্চিত করেছে। ছবি সংগৃহীত।


