শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন জরুরি : কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি

শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন জরুরি : কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়া উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর, সাধারণ সম্পাদক অ্যাড: আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান পাহলান, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল সিকদার, শেখ মোঃ আবুল কাসেম এবং নীলগঞ্জ যুবদলের সভাপতি সার্জেন্ট (অব.) শামসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সী এবং সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক মোস্তফা জামান সুজন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *