যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার : দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

স্ফুলিঙ্গ ডেক্স :শুক্রবার, ১ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যামাইকায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তাজুল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। গত বুধবার (২৯ এপ্রিল) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত তাজুল ইসলাম জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত ‘মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টার’-এর ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

 নিউইয়র্ক পোস্ট ও কুইন্স ক্রিমিনাল কোর্টে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত ২১ এপ্রিল বিকেলে মসজিদের ভেতর ১০ বছর বয়সী এক কন্যাশিশুর স্পর্শকাতর স্থানে স্পর্শ করার মাধ্যমে তাকে যৌন নিপীড়ন করেন তাজুল ইসলাম। একইভাবে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় আরও একটি ১০ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে হেফাজতে নেয়।

গত ২৮ এপ্রিল আদালতের শুনানিতে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন তাজুল ইসলাম। তবে আদালত তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার মতো গুরুতর ১২টি সুনির্দিষ্ট অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আদালত আসামির জামিন হিসেবে ২৫ হাজার ডলার নগদ অথবা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেছেন। জামিন পেলেও ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন বিচারক।

এই ন্যাক্কারজনক ঘটনাটি জানাজানির পর নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সমাজে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ প্রবাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের মতে, এ ধরনের অপরাধ বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এদিকে এনওয়াইপিডি জানিয়েছে, এই ঘটনার অধিকতর তদন্ত চলছে। পুলিশের ধারণা, তাজুল ইসলামের লালসার শিকার আরও ভুক্তভোগী শিশু থাকতে পারে। ছবি সংগৃহীত।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

আরো পড়ুন

শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বনি আটক

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *