স্ফুলিঙ্গ রিপোর্ট :
পূর্ব শত্রুতার জের ধরে যশোর শহরের আরএন রোড এলাকায় দুই যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের আর এন রোড এলাকার জোড়াকুটিরের খোরশেদ আলম ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ওই এলাকার হারুন খানের ছেলে সোহাগ হোসেন (৩৮)ও আব্দুল আজিজের ছেলে বাবু (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত শহরের বেজপাড়া এলাকার মৃত হাসানের ছেলে নিপু (৩২),ও আকবরের মোড় এলাকার ডুবার (২৫)। তারা ধারালো গাছি দা দিয়ে সোহাগ ও বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তাদের বাম হাতের কব্জির ওপরে রক্তাক্ত কাটা জখম হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ছবি সংগৃহীত।

