স্ফুলিঙ্গ রিপোর্ট :
এইচ.আর.সি গ্রুপের কর্ণধার মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরের ঝুমঝুমপুর বর্ডার গার্ড স্কুল রোডস্থ বাইতুল আমান জামে মসজিদে বুধবার মাগরিবের নামাজের পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে যশোরের জেলা প্রতিনিধি শহিদ জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদত হোসেন এবং তাকে সহযোগিতা করেন মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মরহুম সাঈদ হোসেন চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহর নিকট তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

