স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের প্রাণকেন্দ্র চিত্রামোড় এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন বৈদ্যুতিক তার পুড়ে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১০ জুন) রাত সোয়া ৯ টার দিকে চিত্রামোড়ে জাবের হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের ঘটনা ঘটেছে। আগুনে খুঁটির বিভিন্ন বৈদ্যুতিক তার পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা বলে জানা গেছে।
তবে এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি এবং আশপাশের স্থাপনায়ও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
আরো পড়ুন

