মহম্মদপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মহম্মদপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জাকির হোসাইন (তুষার),মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলায় “ভূমি সেবা মেলা ২০২৬” উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহনুজ্জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদমান আকিব।

অনুষ্ঠানে প্রধান আলোচকরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, অনলাইন নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকলকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন মোঃ আবুল খায়ের (ওসি তদন্ত), অধ্যক্ষ অবঃ মতিউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার, মহম্মদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুন্নবী ডাবলু, মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, রিপোর্টার্স ইউনিটি মহম্মদপুরের সভাপতি মোঃ আজগর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন ভূমি সেবা প্রদানকারী সকল অফিসের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভূমি সেবার আধুনিকায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জনসচেতনতামূলক প্রচারণা ও রেলির মধ্য দিয়ে শেষ হয় ভূমি সেবা মেলা ২০২৬।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আর কত অপেক্ষা?

সংস্কৃতি মন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর

মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ ও দাহ

মহম্মদপুরে দুই ভাইয়ের দুই শিশুকন্যার মর্মান্তিক প্রয়াণ

মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান শেখের মৃত্যুদণ্ডের আদেশ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চ...

মহম্মদপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মহম্মদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : বিক্ষুব্ধ এলাকাবাসী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *