স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুর উপজেলার এক দম্পতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন মনিরামপুর উপজেলার জামজমি গ্রামের রামপ্রসাদ (৬০),ও তার স্ত্রী অশোকা (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রামপ্রসাদ ও তার স্ত্রী অশোকা গাড়িতে ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা নসিমন এসে তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

