ভারসাম্যহীন তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

ভারসাম্যহীন তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

স্ফুলিঙ্গ ডেক্স :

এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে যাওয়ার পৈশাচিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে । মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার রাউৎবাড়ি এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার সকালে রাউৎবাড়ি এলাকায় এক নারী গাছের ডাল কুড়াতে গিয়ে ধানক্ষেতের ভেতরে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় তরুণীকে দেখতে পান। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তরুণীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন শেষে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে যায়।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেয়েটি কথা বলতে না পারায় তাঁর তাৎক্ষণিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তবে পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে। আমরা বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করছি।”

ভারসাম্যহীন এক তরুণীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। জড়িত নরপশুদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *