ভারতীয় হাই কমিশনের দুই দিনব্যাপী সংগীত সন্ধ্যা 

ভারতীয় হাই কমিশনের দুই দিনব্যাপী সংগীত সন্ধ্যা 

মেহেদী হাসান জিত, বেনাপোল:

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের আনন্দ ভাগ করে নিতে ভারতীয় হাই কমিশন ঢাকা আইজিসিসি (IGCC) প্রাঙ্গণে আয়োজন করে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। “বাঁধন আছে প্রাণে প্রাণে: অফ হারমনি উইদিন” শীর্ষক দুই দিনব্যাপী এই সংগীত সন্ধ্যায় ভারত ও বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে ফুটে ওঠে দুই দেশের অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির সুর।

গত ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন এবং ভারতের জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য। দুই দেশের শিল্পীদের নিপুণ পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।

ঐতিহ্য ও সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই আয়োজনটি এইচএসবিসি (HSBC) বাংলাদেশের সাথে একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, “ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জাতীয় সীমানার চেয়েও অনেক বেশি প্রাচীন এবং গভীর।” তিনি আরও উল্লেখ করেন যে, একই মঞ্চে দুই দেশের নামী শিল্পীদের এই উপস্থিতি পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং সাংস্কৃতিক মেলবন্ধনের একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করবে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *