বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানালেন শীর্ষ নেতৃবৃন্দ

 বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানালেন শীর্ষ নেতৃবৃন্দ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

এক ঐতিহাসিক সফরে যশোরে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করলে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ নেত্রী অধ্যাপক নার্গিস ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই যশোর বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষের ঢল নামে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।

প্রধানমন্ত্রী আজ যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন, শার্শার উলশী খাল পরিদর্শন এবং বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে যশোর এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *