বিজিবির জালে ভারতীয় শাড়ি,কসমেটিক্স ও খাদ্যসামগ্রী

বিজিবির জালে ভারতীয় শাড়ি,কসমেটিক্স ও খাদ্যসামগ্রী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ১৯ জুন ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি বিশেষ দল সীমান্ত এলাকায় এই সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি’র টহল দল সীমান্ত রেখার কাছাকাছি ওত পেতে থাকে। চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ০৯টি ভারতীয় শাড়ি, ১ কেজি ফুসকা, ১ কেজি কিসমিস, ০২টি বিভিন্ন প্রকার চকলেট এবং ২৮৪টি নামী ব্র্যান্ডের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, আটককৃত এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ১,৫৬,৯০০/- (এক লক্ষ ছাপ্পান্ন হাজার নয়শত) টাকা। জব্দকৃত মালামালসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক দমনে বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *