বাঘারপাড়ায় লাটা গাড়ি উল্টে হেলপার নিহত

বাঘারপাড়ায় লাটা গাড়ি উল্টে হেলপার নিহত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলায় ইঞ্জিনচালিত লাটা গাড়ি উল্টে সোয়াইব (৩০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের ধলগা রাস্তার বাজার এলাকার রব ফিলিং স্টেশনের এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াইব, বাঘারপাড়া উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইঞ্জিনচালিত লাটা গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে যশোর থেকে নড়াইলগামী একটি ইঞ্জিন চালিত লাটা গাড়ি ধলগা রাস্তার বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের ওপর উল্টে যায় এবং হেলপার সোয়াইব গাড়ির নিচে চাপা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর সেকেন্দার আলী বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফাইল ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *