প্রেসক্লাব সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রেসক্লাব সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

জাকির হোসাইন তুষার মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে সাংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে কটূক্তি এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (৭ জুন) সকালে মহম্মদপুর উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। ছাত্রনেতা ইব্রাহিম সর্দার শাকিলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আজিজুর রহমান টুটুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের সম্মানিত ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে এলাকায় বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মহম্মদপুর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক প্রতিষ্ঠান। এর নেতৃত্বে থেকে কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হলে তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সাংবাদিক সমাজের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। এ কারণে তারা আজিজুর রহমান টুটুলকে মহম্মদপুর প্রেসক্লাব থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান টুটুল অভিযোগ অস্বীকার করে বলেন, যে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি তার নিজের কণ্ঠ বা বক্তব্য নয়। তিনি দাবি করেন, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তার নামে ওই অডিও বা বক্তব্য তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আর কত অপেক্ষা?

সংস্কৃতি মন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর

মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ ও দাহ

মহম্মদপুরে দুই ভাইয়ের দুই শিশুকন্যার মর্মান্তিক প্রয়াণ

মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান শেখের মৃত্যুদণ্ডের আদেশ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চ...

মহম্মদপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মহম্মদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : বিক্ষুব্ধ এলাকাবাসী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *