ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান :মানবিকতায় এগিয়ে এলেন সর্বস্তরের মানুষ

ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান :মানবিকতায় এগিয়ে এলেন সর্বস্তরের মানুষ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ তৈমুর আলী মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আবু আহসান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী সরদার, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আল আমিন মোল্লা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ইব্রাহিম সরদার শাকিল। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় বক্তারা বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত আরেকজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আয়োজকরা জানান, সমাজে মানবিকতা ও সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র, মাগুরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

আর কত অপেক্ষা?

সংস্কৃতি মন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর

মহম্মদপুরে কৃষি ও ক্রীড়া উপকরণ বিতরণ করলেন সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ ও দাহ

মহম্মদপুরে দুই ভাইয়ের দুই শিশুকন্যার মর্মান্তিক প্রয়াণ

মাগুরায় ৪ বছর আগের শিশু হত্যা ও ধর্ষণ মামলার রায় : ঘাতক হাসান শেখের মৃত্যুদণ্ডের আদেশ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চ...

মহম্মদপুরে আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

মহম্মদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : বিক্ষুব্ধ এলাকাবাসী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *