ডা. রাফসান জনির বিরুদ্ধে আদালতে সাংবাদিক রিটন

সালাউদ্দিন সাগর :

যশোরে এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য পরিবেশনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করায় এক চিকিৎসকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে যশোর আদালতে মামলাটি দায়ের করেন ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের যশোর জেলা প্রতিনিধি এস এম এম সাকিরুল কবীর রিটন। মামলায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রাফসান জনিকে আসামি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. রাফসান জনি সাংবাদিক রিটনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন, যা মামলার বাদীর দাবি অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামির শ্যালিকা সামিয়া আফরোজকে ঘিরে সৃষ্ট একটি ব্যক্তিগত ও পারিবারিক বিরোধকে আড়াল করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। এতে সাংবাদিক রিটনের দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়। বাদী আরও দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৫০ লাখ টাকার মানহানি হয়েছে।

সাংবাদিক সাকিরুল কবীর রিটন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। নিজের পারিবারিক বিষয় ঢাকতে আমাকে জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত ।

ফাইল ছবি

আরো পড়ুন

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

তালাকের ক্ষোভে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ সাবেক স্ত্রীকে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *