জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবু ও বিএনপি নেতা কামালের উপস্থিতিতে খাবার বিতরণ

জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবু ও বিএনপি নেতা কামালের উপস্থিতিতে খাবার বিতরণ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার (৩০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ) যশোর সদর উপজেলার নগর, উপশহরসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও আঞ্চলিক পর্যায়ে বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জেলা রেজাউল ইসলাম কামাল। কর্মসূচিতে যশোর সদর উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের এবং সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তদারকি করেন।

কর্মসূচির প্রথমার্ধে জুমার নামাজ পরবর্তী সময়ে বিভিন্ন অঞ্চলের মসজিদ ও দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শিক রাজনীতি ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন। পরবর্তীতে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ ও অসহায়-দরিদ্রদের মাঝে সুশৃঙ্খলভাবে খাবার বিতরণ করা হয়। সদর উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এমপি গোলাম রসুলের অবরুদ্ধের ঘটনায় যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেসবুক লাইভে এসে যশোরের জামায়াত এমপির ক্ষমা প্রার্থনা

যশোরে সংসদ সদস্যের বাসভবন ঘেরাও ও সড়ক অবরোধ

ধর্মীয় মূল্যবোধ ও সচেতনতাই রুখবে সামাজিক অপরাধ : যশোরে কোতোয়ালি ওসির গুরুত্বপূর্ণ বক্তব্য

গাঁজা ও প্রসাধন সামগ্রীসহ চোরাচালানি পণ্য আটক

চাচাতো ভাইয়ের কাঁচির আঘাতে যুবক আহত

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সৌজন্য সাক্ষাৎ

উপশহর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বিটিএইচ-এর 'পিয়ার লিডার' ক্যাম্পেইন

১০ জেলায় ২৫২৩ শিক্ষার্থী অনুপস্থিত, ঝিনাইদহে নকলের দায়ে ২জন বহিষ্কৃত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *